সৌন্দর্য্যতা মনে, বাহিরে নয়।

 

সৃষ্টির কোনো কালেই কোনো মেয়ে অসুন্দর ছিল না। একজন বাবার কাছে তার মেয়ে সবচেয়ে সেরাটি। একজন মায়ের কাছে তার মেয়েটি সবচেয়ে লক্ষ্মী। একজন ভাইয়ের কাছে তার বোনটি বিউটিকুইন। কাজেই অহেতুক কাউকে দেখামাত্র বাজে/ কুৎসিত ধরনের কমেন্ট করবেন না।


মহান সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি জগতে তাঁর সকল সৃষ্টিকেই তাঁর সেরাটা দিয়ে সৃষ্টি করেছেন। কাজেই আমি বা আপনি কেউ সেটাকে জাজ করে সৃষ্টির কারিগরের বিরুদ্ধচারণ করার অধিকার রাখিনা। হ্যা, এমনটা হতে পারে— আমাদের ভেতর কারো কিছুর কমতি থাকতে পারে। কিন্তু এই কম—বেশির গুরুত্ব আমাদের রক্তমাংসের মানুষের বোধে আসবে না। কাজেই সকল সৃষ্টির প্রশংসা করুন। কখনো কাউকে ছোট বা হেয় করতে যাবেন না। একটা কথা মনে রাখুন— যে যত ছোট তার প্রকাশভঙ্গি ততো ছোট হবে।


সৃষ্টির কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকেরই কিছু না কিছুর অভাব আছে। খেয়াল করলে দেখতে পাবেন, আপনার চোখে সবচেয়ে সুন্দরী মেয়েটির/ছেলেটির কিছু না কিছুর অভাববোধ আছে। হয়তো চেহারায় অনেক লাস্যময়ী কিছু শরীরের কোনো একটা অঙ্গের গঠনে বিশৃঙ্খলা আছে। কারো হয়তো নাক উচু, কারো থ্যাবড়ানো কিংবা কারো দাঁতে কিংবা কারো কপাল কিংবা গালে কোনো না কোনোর অস্বাভাবিক/অসুন্দরের ছাপ আছে। কাজেই সবচেয়ে সেরাটির সবচেয়ে ভালো অবয়ব থাকে বা থাকতে পারেনা। ঝকঝকে পরিষ্কার চাঁদের বুকে কালোর ছোপ তাকে জাপ্টে ধরে আছে। 


একজন বাবা একজন বাবা পরিচয় হিসেবেই। একজন মা একজন মায়ের পরিচয়ে কিংবা একজন সন্তান তার পিতামাতার কাছে সন্তান পরিচয়েই থেকে যায়। সেটি যে কারো ক্ষেত্রেই সমান এবং সমান্তরাল ব্যাপিত হয়। আপনার সন্তান/ পিতামাতা আপনার নিকট যেমন অধিকতর প্রিয় তেমনি অন্যের সন্তান/ পিতামাতা তার নিকট প্রিয়। কাজেই কারো সঙ্গে বিরূপ আচরণ করার আগে ভাবুন ইনি হয়তো কারো বাবা—মা কিংবা ছেলে/মেয়ে। হতে পারে সে কোনো রিকশা/ ভ্যানওয়ালা কিংবা দিনমজুর। 


তারিখঃ ১৬ মে, ২০২১😍

Post a Comment

0 Comments