প্রথম প্রহরের নিস্তব্ধ রাত্রি জানে, উদার পৃথিবী যখন নীরবে–নিভৃতে একমনে নিজের সুবিশাল উদারতা নিয়ে পূর্ণিমার চাঁদের আলো বিলায়, ঠিক তখন ভুলোমন স্মৃতিপটে আঁকে তোমায়। ভুলে যায় ভুল করে ভুল ভালোবাসা। ভালোবাসার স্পর্শে ভালোবাসায় মাখানো আদরে সময়ে খুঁজে দেয় সঙ্গী! অসময়ে করে দেয় একাকী। ভালোবাসা সাতরঙা হলুদ মোড়া খামে বয়ে আনে কত্তো কথা যতোসব ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসা করে পাগল দুনিয়াটা। লোকে বলে ফুলে ভরা আসলে তা–র সব শূন্যতা। চোখে দেখে ভরাটা মনে থাকে মধুরতা ভিতরে তার ফাঁপাটা। ভালোবাসা যতো–না যাতনা ততোটা। আমি তুমি, তুমি আমি একমনে শুধু জানি— আমরা আজো ভালোবাসায় ভালোবাসি।
✏ ১০ মে, ২০২১😍

0 Comments