প্রচন্ড ঘৃণা থেকে কারো মনে প্রচন্ড ভালোবাসা জন্ম নিতে পারে। আবার প্রচন্ড ভালোবাসা থেকে কারো মনে প্রচন্ড ঘৃণার জন্ম হতে পারে। কথাগুলো হয়তো ঠিক আপনার মনের মতো নয়; কিন্তু এটাই বাস্তব আর এই সত্য।
মানুষের জীবনে অনেক সময় এমন অদ্ভুত কিছু মুহূর্ত আসে যা মানুষটাকে আগাগোড়া বদল করে দিতে পারে। আপনার সেল্ফ কন্ট্রোল যতোটা স্ট্রং হবে, আপনার লাইফ ততো ইজিএবল হবে। খারাপ সময়গুলোতে যদি খেই হারিয়ে ফেলেন, তবে উপরিউক্ত কথা দুটির যে–কোনো একটি আপনার জীবনে ফলে যাবে।
কিছু মানুষ আপনাকে ভালোবাসবে আবার কিছু মানুষ ভালোবাসার অভিনয়ে ভালোবেসে যাবে। অনেক মানুষ আপনাকে সত্যি ভালোবাসবে এবং সবচেয়ে নাটকীয় বিষয় এটাই যে— আপনাকে কারা সত্যিকার ভালোবাসবে তাদের আপনি কখনো চিনতে পারবেন কখনো পুরো জীবন দিয়েও চিনতে পারবেন না। এজন্যই বলা হয়ে থাকে ' জীবন নাটকের চেয়েও নাটকীয়।'
✏ তারিখ : ১৩ মে, ২০২১😍

0 Comments